ধানমন্ডি তাকওয়া মসজিদে সাবেক স্পিকার জমির উদ্দিনের জানাজা

by hsnalmahmud@gmail.com

সাবেক স্পিকার মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডি তাকওয়া মসজিদে। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, রোববার (১২ জুলাই) বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

এরপর বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জাতীয় সংসদ চত্বরেই প্রবীণ এই রাজনীতিকের মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১২ জুলাই ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে আইন পেশায় যুক্ত হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222