কখনোই নিজেদের অস্ত্র শত্রুপক্ষের কাছে হস্তান্তর করব না: হামাস

by hsnalmahmud@gmail.com

ইরানে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি খালেদ কুদুমি বলেছেন, প্রতিরোধের পথ থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। তার ভাষায়, সংগঠনটি কখনোই নিজেদের অস্ত্র শত্রুপক্ষের কাছে হস্তান্তর করবে না।

ইরানের একটি টেলিভিশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কুদুমি বলেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে দখলদারিত্বের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য অ/স্ত্র ধারণ একটি বৈধ অধিকার। তিনি দাবি করেন, ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনিদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার রয়েছে।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, আলোচনার পরিবেশ তৈরি হলেও ইসরায়েল বাস্তবে সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে আগ্রহী নয়। বরং বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে সংলাপকে জটিল করে তোলা হচ্ছে। এমনকি যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতিও যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না বলে তার অ/ভিযোগ।

হামাসের সামরিক সক্ষমতা সম্পর্কে কুদুমি বলেন, আল-কাসসাম ব্রিগেডসহ বিভিন্ন প্রতিরোধ ইউনিট এখনো সক্রিয় রয়েছে। তার দাবি, এসব বাহিনী সাংগঠনিকভাবে প্রস্তুত, প্রয়োজনীয় সক্ষমতা ধরে রেখেছে এবং তাদের কার্যক্রম অব্যাহত আছে।

তিনি বলেন, হামাসকে দুর্বল করতে না পারার কারণেই ইসরায়েল শেষ পর্যন্ত সংগঠনটির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

২০২৩ সালের ‘আল-আকসা তুফান’ অভিযানের প্রসঙ্গ তুলে কুদুমি বলেন, ওই ঘটনার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এসেছে। তার মতে, এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলকে নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের প্রতি জনসমর্থন বেড়েছে বলেও দাবি করেন তিনি। লন্ডনের বড় সমাবেশ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন এবং ইউরোপের বিভিন্ন স্থানে ইসরায়েলবিরোধী বিক্ষোভকে তিনি এ পরিবর্তনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
কুদুমির ভাষ্য, আন্তর্জাতিক জনমত এখন আগের তুলনায় অনেক বেশি পরিবর্তিত হয়েছে এবং বিশ্বব্যাপী ফিলিস্তিন ইস্যুতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে জনমত গঠন এবং তথ্যযু/দ্ধের গুরুত্ব অনেক বেড়েছে। তার মতে, শুধু সামরিক শক্তি নয়, আন্তর্জাতিক অঙ্গনে মানুষের দৃষ্টিভঙ্গিও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
বক্তব্যের শেষ অংশে তিনি ইরানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফিলিস্তিন ইস্যুতে তাদের সমর্থন দুই পক্ষের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে। তার দাবি, এই সমর্থন ভবিষ্যতেও প্রতি/রোধ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222