গাজ্জায় যুদ্ধবিরতি সুসংহত করতে মিসর যাচ্ছেন হামাস প্রধান

by hsnalmahmud@gmail.com

গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি আরও সুসংহত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে মিসরের রাজধানী কায়রো যাচ্ছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ হামাসের প্রধান খলিল আল হাইয়া।

আজ রোববার (১৬ আগস্ট) এ সফরের কথা রয়েছে। হামাসের নেতৃত্ব গ্রহণের পর এটিই তার প্রথম মিসর সফর।

বিজ্ঞাপন
banner

হামাসের একটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, “আন্দোলনের নেতা খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ রাতে মিসরের রাজধানী কায়রোয় পৌঁছাবে। সেখানে তারা মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।”

সূত্রটি আরও জানায়, প্রতিনিধি দলটি মিসরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করবে।

বৈঠকে ফিলিস্তিন ইস্যুসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা হবে। এর মধ্যে প্রধান বিষয় হবে গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি সুসংহত করার লক্ষ্যে আলোচনা।

সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলে আরও রয়েছেন হামাসের শুরা কাউন্সিলের প্রধান মুহাম্মাদ দারবিশ, বিদেশে হামাসের প্রধান খালেদ মেশাল, পশ্চিম তীরে হামাসের প্রধান জাহের জাব্বারীন এবং আরব ও ইসলামি সম্পর্কবিষয়ক দপ্তরের প্রধান বাসেম নাঈম।

সূত্র: আনাদোলু, মিডল ইস্ট মনিটর

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222