কাবুলে ১৬২ মিলিয়ন আফগানি ব্যয়ে নির্মিত হচ্ছে আটতলা বাণিজ্যিক মার্কেট

by hsnalmahmud@gmail.com

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মান্দাওয়ি এলাকায় একটি আটতলা বাণিজ্যিক মার্কেট নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির জাতীয় ক্রয় কমিশন।

মঙ্গলবার (১সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন জমিতে মার্কেটটি নির্মাণ করা হবে। এতে প্রায় ১৬ কোটি ২০ লাখ আফগানি বিনিয়োগ হবে এবং মার্কেটটিতে মোট ৫৬০টি দোকান থাকবে।

এদিকে, ইমারতে ইসলামিয়ার প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কার্গো ও ডাকসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পৃথকভাবে নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে অর্থনৈতিক কমিশনে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

উক্ত কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মাওলানা আবদুল গনি বারাদার।

সূত্র, আরিয়ানা নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222