সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

by hsnalmahmud@gmail.com

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটিতে বিশাল এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে এই আক্রমণ চালানো হয়েছে। এতে ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হলেও, সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন
banner

ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলার জবাবেই এই পাল্টা অভিযান চালিয়েছে হুথি। গত পাঁচ দিন ধরে সৌদির যুদ্ধবিমানগুলো ইয়েমেনের বিভিন্ন প্রদেশে তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গোষ্ঠীটি।

এদিকে সৌদির সিভিল ডিফেন্স খামিস মুশাইত এলাকায় সাময়িক সতর্কতা জারি করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদ থাকতে ও অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে।

ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ না হলে সৌদির ভূখণ্ডে এই আক্রমণ আরও বাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে হুথি।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছে এই গোষ্ঠীটি। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় সংঘাত বেশ তীব্র হয়ে উঠেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222