চীন থেকে প্রথম রেল চালান পৌঁছেছে আফগানিস্তানে

by Fatih Work

চীন থেকে প্রথম রেল ট্রানজিট চালান ইরান হয়ে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে পৌঁছেছে বলে জানিয়েছে আফগান গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আশরাফ হকশেনাস।

তিনি বলেন, চালানটিতে ১ হাজার টন লোহার কয়েল রয়েছে। এটি ইরানের রেলপথ দিয়ে হেরাত প্রদেশের রোজানাক স্টেশনে পৌঁছেছে।

বিজ্ঞাপন
banner

গত ২৭ ডিসেম্বর তোলো নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মুহাম্মাদ আশরাফ আরও বলেন, খাফ-হেরাত রেলওয়ে প্রকল্পের কাজ সম্পন্ন হলে আফগানিস্তানের অর্থনীতির জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং এই অঞ্চলে বাণিজ্য ও ট্রানজিট সম্প্রসারণে একটি উপযুক্ত ভিত্তি প্রতিষ্ঠিত হবে। আফগানিস্তানের ইসলামি আমিরাতের গণপূর্ত মন্ত্রণালয় আফগানিস্তানে বাণিজ্য, ট্রানজিট এবং বর্ধিত পরিবহন সম্প্রসারণে আরও সুবিধা প্রদানের জন্য রেলওয়ে অবকাঠামো নির্মাণের চেষ্টা করছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222