শপথ গ্রহন করেই যেসব পদক্ষেপ নিলেন বিজয় থালাপতি

by Abid

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছেন থালাপতি বিজয়।

রবিবার (১০ মে) দায়িত্বভার গ্রহণ করেই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী ফাইলে স্বাক্ষর করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে। বিজয় তার প্রথম স্বাক্ষরিত ফাইলের মাধ্যমে সাধারণ গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন প্রদান করেন। এর পাশাপাশি নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী গঠনের নথিতেও সই করেছেন তিনি। একইসঙ্গে রাজ্যে মাদকের বিস্তার কঠোরভাবে রোধে প্রতিটি জেলায় একটি করে ‘অ্যান্টি-ড্রাগ ইউনিট’ বা মাদকবিরোধী ইউনিট স্থাপনের প্রস্তাবও অনুমোদন করেছেন নতুন এই মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন
banner

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এক সংবাদ সম্মেলনে পূর্ববর্তী ডিএমকে সরকারের কঠোর সমালোচনা করেন বিজয়। তিনি জানান, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজ্যের সামগ্রিক আর্থিক অবস্থার ওপর খুব শীঘ্রই একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিজয় অভিযোগ করে বলেন, বিদায়ী ডিএমকে সরকার বর্তমান প্রশাসনের জন্য ১০ লাখ কোটি টাকার বিশাল ঋণের বোঝা রেখে গেছে। পূর্ববর্তী সরকার ঠিক কত টাকা ঋণ রেখে গেছে এবং নতুন সরকারের ওপর কতটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, তা শ্বেতপত্রের মাধ্যমে জনগণের সামনে পরিষ্কার করতে চান তিনি। শপথ নেওয়ার পর উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া এক আবেগঘন ভাষণে বিজয় একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়ার অঙ্গীকার করেন। একইসঙ্গে তার দল টিভিকে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে পূরণ করবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222