আবু আরওয়া>>
বুকে ব্যথা নিয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বর্তমানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তার।
হাসপাতালে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে দেখা যায়, তিনি হাসপাতালের কর্মচারী ও তার পাশে থাকা কর্মীদের ইবাদত-বন্দেগির প্রতি তাগিদ দিচ্ছেন। পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছেন।
জানা যায়, ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নসরুল্লাহ খানের অধীনে চিকিৎসাধীন আছেন বাবর। রোববার (১৯ জানুয়ারি) সকালে গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভবন করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
বিভিন্ন মামলায় দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর সব মামলায় খালাস পেয়ে গত ১৬ জানুয়ারি কারামুক্ত হন বাবর।
মুক্তির পর তিনি জেল থেকে বেরিয়ে আসেন টুপি মাথায়। মুখে আল্লাহ, রাসুল এবং ধর্মীয় কথা। বাবরের এই আচরণ মুগ্ধ করছে মানুষকে।
এএ/
