বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে মজলিসে আমেলা সদস্যদের মূল্যায়নের ভিত্তিতে ২০২৫ সেশনের জন্য এ পুনর্গঠন করা হয়।
বৈঠকে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ, সহ-সভাপতি ডা. আল-আমিন রাকিব।

নারায়ণগঞ্জ সদর থানা শাথায় হাজী লিয়াকত আলীকে সভাপতি, মাওলানা ফয়জুল্লাহকে সহ-সভাপতি ও ফতুল্লা থানা শাখায় মো. রফিকুল ইসলামকে সভাপতি, মাওলানা মাসুদুল হককে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।
শাখার মনোনিত দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন নারায়ণগঞ্জ মহানগরীর সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান।
এসময় উপস্থিত ছিলেন, সদর থানা শাখার সভাপতি হাজী লিয়াকত হোসেন, সংগঠন বিভাগের সম্পাদক ইসমাইল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মো আনোয়ার হোসেন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক হাফেজ খাইরুল বাশার, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মো সোহান খান, বাইতুল মাল সম্পাদক মো ইমরান হোসেন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মুফতি মিজানুর রহমান সহ প্রমুখ ।

তিনি বলেন, আজকের এই দাওয়াতি মজলিসে উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য হলো, যুব সমাজকে ইসলামের সঠিক পথে পরিচালিত করা এবং তাদের মধ্যে সঠিক জ্ঞান ও মূল্যবোধ প্রতিষ্ঠা করা। আমরা বিশ্বাস করি, একমাত্র ইসলামি শিক্ষা ও নির্দেশনা অনুসরণ করলে সমাজে শান্তি, সুশৃঙ্খলতা এবং সমৃদ্ধি আসবে।
এনএ/
