সৌদি যুবরাজের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক

by Fatih Work

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারারের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আরব নিউজ।

রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যটি জানায়, প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও আল-শারার সিরিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ নিয়েও কথা বলেছেন।

বিজ্ঞাপন
banner

ক্রাউন প্রিন্স মোহাম্মদ সিরিয়ার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে আল-শারারের সফলতা কামনা করেন এবং তার নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানান। এই বৈঠককে সিরিয়ার পুনর্গঠন এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি আরবের আন্তরিক সহায়তার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

বৈঠক শেষে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এক টেলিগ্রাম বার্তায় জানান, সৌদি আরব তার দেশকে ভবিষ্যত গঠনে দৃঢ় সমর্থন প্রদানে আগ্রহী। তিনি বলেন, ‘আমরা একটি দীর্ঘ বৈঠক করেছি, যেখানে সৌদি আরবের পক্ষ থেকে সিরিয়া পুনর্গঠনে আন্তরিক সমর্থনের ইচ্ছা অনুভব করেছি।’

এর আগে, গত মাসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করেন এবং সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ শিথিলের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা চালানোর বিষয়টি নিশ্চিত করেন। এই সব উদ্যোগ সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222