‘নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার শুরু করতে হবে’

by Fatih Work

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানবতাবিরোধী ট্রাইব্যুনালে অবিলম্বে শেখ হাসিনার বিচার করতে হবে, আর বিচার শুরু করতে হবে ভোটের আগেই।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

গোলাম পরওয়ার বলেন, ‘যে ট্রাইব্যুনালে মিথ্যা, সাজানো, পাতানো মামলায় নিজামী, মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীসহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইনালেই মানবতাবিরোধীদের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার হবে। তবে শেখ হাসিনার আমলের ট্রাইব্যুনালে মিথ্যা মামলা আর কথিত বিচার হলেও এখন সঠিক বিচার হলেই শেখ হাসিনা শাস্তি পাবেন।’

জামায়াত সেক্রেটারি আরও বলেন, ‘অনেকে দ্রুত নির্বাচন চায়, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার সাথে যেসব প্রতিষ্ঠান জড়িত, সেসব গুরুত্বপূর্ণ স্থানে সংস্কার আগে প্রয়োজন, যাতে ভোট নিরেপক্ষ ও সুষ্ঠু হয়, দেশের মানুষ আর আগের মতো ভোট হতে দেবে না, এত তাড়া কীসের?’

প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘৫৩ বছরে দেশের মানুষ অনেক সরকারের শাসন দেখেছে। এখন দেখতে বাকী জামায়াতের শাসন।’

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222