আন্দোলনরত শিক্ষকদের যমুনায় যাওয়ার চেষ্টা, পুলিশের জলকামান ও লাঠিচার্জ

by Nur Alam Khan

তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশ জলকামান ও লাঠিচার্জ করা হয়েছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছিলেন।

বুধবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন। কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে তারা।

বিজ্ঞাপন
banner

শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে আসছিলেন। এরই অংশ হিসেবে তারা কদম ফোয়ারা মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে এগিয়ে যেতে চাইছিলেন। পুলিশ তাদের বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করে যে, এত সংখ্যক মানুষ একসঙ্গে বাসভবন পর্যন্ত যেতে দেওয়া সম্ভব নয়। পুলিশ পরামর্শ দেয় যে, কিছু প্রতিনিধি সেখানে যেতে পারেন, কিন্তু শিক্ষকরা এতে রাজি হননি।

পুলিশ এরপর জলকামান ব্যবহার করে তাদের ঠেকানোর চেষ্টা করে কিন্তু আটকানো সম্ভব হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। এর ফলে অন্তত পাঁচজন শিক্ষক আহত হন।

এই আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ফিরোজ উদ্দিন জানান, তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া প্রায় ৪ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা এখন খুবই খারাপ। তিনি বলেন, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও রাজনৈতিক ও আমলাতান্ত্রিক কারণে অনেক যোগ্য বিদ্যালয় বাদ পড়েছে। এর ফলে প্রায় ৮ লক্ষাধিক শিক্ষার্থী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আরো বলেন, ২০১৫ সাল থেকে তারা জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন, যার মধ্যে ২০১৮ সালে ১৮ দিন, ২০১৯ সালে ৫৬ দিন এবং ২০২৪ সালে ১০-১১ সেপ্টেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারিতে তারা ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত আন্দোলন চালান, যা শেষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়। শিক্ষকরা এখন সেই চিঠির দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222