ইসলামি ব্যাংকিং পশ্চিমা দেশেও জনপ্রিয় হচ্ছে: ধর্ম উপদেষ্টা

by Nur Alam Khan

ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামি ব্যাংকিং এখন শুধুমাত্র মুসলিম দেশেই সীমাবদ্ধ নেই বরং এটি পশ্চিমা দেশগুলিতেও জনপ্রিয়তা পাচ্ছে। যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে এটি একটি নির্ভরযোগ্য এবং লাভজনক ব্যাংকিং ব্যবস্থা হিসেবে স্বীকৃত হচ্ছে। আন্তর্জাতিক পরিসরে ইসলামি ব্যাংকিংয়ের পরিমাণ বর্তমানে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে।

শনিবার  (১৫ মার্চ) রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ইসলামি ফিন্যান্স একটি ন্যায়সংগত এবং নৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে সুদের পরিবর্তে লাভ-ক্ষতির ভিত্তিতে লেনদেন করা হয়। এটি শুধু মুসলমানদের জন্য নয় বরং যে কেউ ন্যায়সংগত ও স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থার অংশ হতে পারে।

ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামি ব্যাংকিং শুধু অর্থনৈতিক সাফল্যই অর্জন করে না বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে জাকাত, সাদাকা ও ওয়াকফের মতো ব্যবস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দারিদ্র্য দূরীকরণ এবং আয়বৈষম্য হ্রাসে সহায়ক হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মিয়া সভাপতিত্ব করেন। সেমিনারে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক, প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার এবং সেন্ট্রোল শরীয়াহ বোর্ড ফেলোস ফোরামের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ শরীফ।

অনুষ্ঠানের শেষে ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন নবনির্মিত ইনস্টিটিউট অব ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইকোনোমিক্স ভবনের ফলক উন্মোচন করেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222