আ.লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

by Fatih Work

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্ল্যাটফর্ম  ‘ওয়ারিয়র্স অব জুলাই’।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন তারা।

বিজ্ঞাপন
banner

কর্মসূচিতে সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে আহতরা বলেন, আন্দোলন চলাকালীন ক্ষমতায় টিকে থাকতে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। তাদের নিষিদ্ধ করতে হবে। তা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা আরও বলেন, বেঁচে থেকেও অর্ধমৃতের মতো জীবন যাপন করছি। দেশের প্রয়োজনে বাকি জীবনটুকু উৎসর্গ করতে প্রস্তুত। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন জুলাই যোদ্ধারা।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222