২১ দিন ধরে বাড়ি ছাড়া ৪ পরিবার

by Fatih Work

সাতক্ষীরার আশাশুনিতে ২১ দিন ধরে বাড়ি ছাড়া ৪টি পরিবারের সদস্যরা। এ ঘটনায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

সোমবার (২৪ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ৫ আগস্টের পর থেকে রায়হান মেম্বারের নেতৃত্বে তিন দফায় আমাদের কাছে ২০ হাজার, ৫০ হাজার ও ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিতে পারায় ৩ মার্চ শামীম মোড়লের বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

তারা আরও বলেন, রায়হান মেম্বারের নেতৃত্বে সাঈদ মোড়ল, জুবায়ের মোড়ল, নাজমুল মোড়ল আমাদের কাছে টাকা চায়। এই চাঁদার টাকা দিতে না পারায় আমাদের ৪টি পরিবারেকে এই ২১ দিন বাড়ি ছাড়া করে রেখেছে। বিভিন্ন সময় মারধর করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য শামীম বাবু, মো. সোহাগ গাজী, শাকিল গাজী, মাসুম বিল্লাহ, সানজিদা বেগম, ময়না খাতুন, নাজমা বেগম প্রমুখ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222