লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৭

by Nur Alam Khan

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ২ জন নারী, একজন কন্যাশিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দোহাজারী হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222