মমতা বাঙালি হিন্দুদের জন্য হুমকি: অভিনেতা মিঠুন

by Nur Alam Khan

পশ্চিমবঙ্গে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলার হিন্দু সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে উঠেছেন।

বিজ্ঞাপন
banner

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় অভিনেতা মমতার উদ্দেশ্যে এ কথা বলেন।

এর আগে মমতা দাবি করেছিলেন, বাংলায় ওয়াকফ আইন কার্যকর করতে দেবেন না। এ কথার ফলে ব্যঙ্গের সুরে মিঠুন প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধানের ঊর্ধ্বে, এই অধিকার তাকে কে দিয়েছেন?

ইন্ডিয়া টুডেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী অভিযোগ করেন, ‌‘রাজ্যে সাম্প্রদায়িক হিংসার জন্য দায়ী মমতা। বিজেপি নয়, মমতা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন। তারা সম্প্রদায়কে বিভক্ত করার জন্য কাজ করছেন। বাঙালি হিন্দুরা এখন গৃহহীন, ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছেন। তাদের দোষ কী?’ এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের সহিংসতার ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে বর্ণনা করেছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে বিএসএফ, কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপি এর সঙ্গে জড়িত।

তিনি অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের অনুপ্রবেশ করতে নাকি সাহায্য করেছিল বিএসএফ। মিঠুন চক্রবর্তী মমতার সেই বক্তব্যকে বিভ্রান্তিকর বলে অভিহিত করে বলেন, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছেন। ভারতের সংসদে পাস হওয়া আইন কার্যকর না করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছেন? তিনি শুধু মুখ্যমন্ত্রী, সংবিধানের ঊর্ধ্বে নন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222