গরমে বদ হজম দূর করতে সজনে ডাঁটা কেন খাবেন?

by Nur Alam Khan

গরমকাল মানেই ঘাম, ক্লান্তি, তাপদাহ—আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বদ হজমের মতো হজমজনিত সমস্যা। এই সময় একটু এদিক-ওদিক খাবার খেলেই পেট ফুলে যাওয়া, গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেয়। তবে প্রাকৃতিক উপায়ে যদি হজমশক্তি ঠিক রাখা যায়, তাহলে কেমন হয়?

পুষ্টিবিদরা বলছেন, গরমে বদ হজম দূর করতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা যেতে পারে একেবারেই ঘরোয়া একটি উপাদান—সজনে ডাঁটা।

বিজ্ঞাপন
banner

বদ হজম কমায় সজনে ডাঁটা

সজনে ডাঁটা শুধু রুচিকর ও সুস্বাদু নয়, এর ভেতরে রয়েছে এমন সব গুণ, যা গরমকালের হজম সমস্যা দূর করতে দারুণভাবে সাহায্য করে।

প্রাকৃতিক হজম সহায়ক

সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। এটি অন্ত্রে খাবার চলাচল সহজ করে, ফলে হজমপ্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয়।

অ্যাসিডিটি ও গ্যাস কমায়

অনেকেই গরমকালে অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। সজনে ডাঁটার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান পেট ঠান্ডা রাখে এবং অ্যাসিড রিফ্লাক্স কমায়।

পেট ঠান্ডা রাখে

এই গরমে শরীর ভেতর থেকে গরম হয়ে গেলে হজমে সমস্যা দেখা দেয়। সজনে ডাঁটা প্রাকৃতিকভাবেই ঠান্ডা প্রকৃতির, যা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

গরমে ঘাম বেশি হয়, শরীর দুর্বল হয়ে পড়ে। সজনে ডাঁটায় থাকা ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে শক্তি দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222