নরসিংদী-১ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচনের ঘোষণা হেফাজত নেতার

by Fatih Work

নরসিংদী জেলার প্রভাবশালী আলেম ও সদ্য নিয়োগপ্রাপ্ত হেফাজতে ইসলাম জেলা সভাপতি মাওলানা শওকত হোসেন সরকার আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থী হিসেবে নরসিংদী-১ (সদর) আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন
banner

শনিবার (১৯ এপ্রিল) এক ভিডিও বার্তায় শওকত হোসেন সরকার বলেন, “এই এলাকার উন্নয়ন দৃশ্যমান নয়। আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করব।”

তিনি জানান, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ ফয়জুল করীম (পীর সাহেব চরমোনাই) তাকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।

শওকত হোসেন সরকার বর্তমানে নরসিংদী জেলা কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (তানযিম) সভাপতি এবং ঐতিহ্যবাহী দারুল উলুম দত্তপাড়া মাদরাসার প্রিন্সিপাল। একই সঙ্গে তিনি নরসিংদীর ঐতিহ্যবাহী সরকার পরিবারের সন্তান হিসেবেও পরিচিত।

তবে হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের মধ্যকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক রয়েছে। বিশেষ করে ২০১৩ সালের পর থেকে হেফাজতের অনেক নেতাই ইসলামী আন্দোলনের নেতাদের সংগঠন থেকে কৌশলে দূরে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ময়মনসিংহে হেফাজতের কমিটি গঠন নিয়েও ইসলামী আন্দোলনের নেতাদের উপেক্ষা করার অভিযোগ উঠে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শওকত হোসেন সরকারের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ হেফাজতের রাজনৈতিক অবস্থান এবং ইসলামী আন্দোলনের মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা—উভয় দিকেই নতুন মাত্রা যোগ করতে পারে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222