৩ মে হেফাজতের মহাসমাবেশের ঘোষণা: শাপলা চত্বরে গণহত্যার বিচারসহ ৪ দফা দাবি

by Nur Alam Khan

আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে দলটির কার্যনির্বাহী পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দলটির মহাসচিব সাঈদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে সমাবেশের তারিখ ঘোষণা করেন।

বিজ্ঞাপন
banner

হেফাজতে ইসলামের আমির শাহ্ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক দলের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দাবি হলো:

  • ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচার করা।
  • ফ্যাসিবাদী আমলে হেফাজতের বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা।
  • নারী সংস্কার কমিশনের ধর্মীয় বিধান সংশোধন এবং ইসলামী উত্তরাধিকার আইন বাতিল করতে হবে।
  • ভারতীয় ওয়াকফ আইন এবং ফিলিস্তিনে গণহত্যা প্রসঙ্গে প্রতিবাদ করতে হবে।

মাওলানা মামুনুল হক বলেন, “আমাদের দাবি যদি সরকার মেনে না নেয়, তাহলে আগামী ৩ মে-র পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই, কিন্তু আমাদের দাবি আদায় না হলে, প্রতিবাদ আরও তীব্র হবে।”

হেফাজতে ইসলাম বাংলাদেশ শুধু মহাসমাবেশের ঘোষণাই দেননি, এর পাশাপাশি তারা আগামী ২৫ এপ্রিল বাদ জুমা দেশের প্রতিটি জেলা এবং উপজেলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে। একইসাথে, আগামী মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য গণসংযোগের কর্মসূচিও শুরু হবে।

এ বিষয়ে মাওলানা মামুনুল হক আরও বলেন, “আমরা সব জায়গায় জনগণের মধ্যে আমাদের দাবির ব্যাপারে সচেতনতা তৈরি করব। জনগণের সমর্থন পেলে আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে।”

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222