বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না : শামসুজ্জামান দুদু

by hsnalmahmud@gmail.com

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের অগ্রগতি ও গণতন্ত্রের ধারা রক্ষায় বিএনপির নেতৃত্ব অপরিহার্য। তিনি দাবি করেন, বিএনপিকে বাইরে রেখে কোনো রাষ্ট্রীয় অগ্রগতি সম্ভব নয়।

সোমবার রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

শামসুজ্জামান দুদু বলেন, “গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। যদি সরকার ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তবে গণতন্ত্র মারাত্মক হুমকিতে পড়বে।”

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, “বিএনপিকে বাদ দেওয়ার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। দলের লাখো নেতাকর্মী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।”

তিনি আরও বলেন, “যে উপদেষ্টারা সরকারে থেকে অন্য দলের পক্ষাবলম্বন করছেন, তাদের পদত্যাগ ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222