বেলাব উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির নির্দেশনা এবং বেলাব উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লবের নেতৃত্বে বেলাব উপজেলা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করে। আজ সকালে নরসিংদীর বেলাব উপজেলার ঐতিহ্যবাহী হাড়িসাংগান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির এই সময়ে পরিবেশ রক্ষায় বনায়নের ওপর বিশেষ জোর দিয়ে তারা প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান। দলীয় এই সামাজিক কর্মসূচিকে সফল করতে তৃণমূলের সাধারণ মানুষকেও সম্পৃক্ত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
banner

কর্মসূচি শেষে ছাত্রদল নেতৃবৃন্দ জানান, তারেক রহমান ঘোষিত এই দূরদর্শী ও কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেলাব উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং জনবহুল উন্মুক্ত এলাকায় ধারাবাহিকভাবে চারা গাছ রোপণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। পরিবেশবান্ধব এই আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন, ছাত্রদল নেতা বায়েজিদ আহম্মেদ, লিয়েন আফ্রাদ, মো. সারোয়ার, ইসমাইল এবং পিয়ালসহ বেলাব উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222