আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজিঙ্কা রাহানে

by Masudul Kadir

ক্রীড়া ডেস্ক :: সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের ব্যাটার অজিঙ্কা রাহানে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তিনি।

২০১১ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারতের জার্সিতে অভিষেক হয় রাহানের। পরের মাসে ওয়ানডেতে অভিষেক হয় তার। এরপর ২০১৩ সালে ভারতীয় টেস্ট দলে জায়গা করে নেন রাহানে। পরবর্তী বছরগুলোতে ভারতের ব্যাটিং মেরুদণ্ডের অন্যতম ভরসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ৩৮ বছর বয়সি এ ব্যাটার।

বিজ্ঞাপন
banner

ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় অবসরের কথা প্রকাশ করে রাহানে বলেন, ‘জীবনের বাস্তবতা হলো—প্রতিটি জিনিসেরই একটি শুরু এবং শেষ আছে। যখন সময় আসে, তখন আমাদের কেবল তাকে সম্মান করে সামনে এগিয়ে যেতে হবে। আমি আমার ব্যাটিংয়ে সবসময় সময়ের সঠিক ব্যবহারের ওপর ভরসা করেছি এবং এর গুরুত্ব সবসময় বুঝেছি। আজ আমার মনে হয়, আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এবং অবসরের ঘোষণা দেওয়ার সঠিক সময় এটাই।’

ভারতের হয়ে ৮৫ টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০ টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। এরমধ্যে টেস্টে ৩৮.৪৬ গড়ে করেছেন ৫,০৭৭ রান। তার ১২টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ৮টিই এসেছে বিদেশি মাটিতে। ওয়ানডেতে ২৯৬২ রান ও কুড়ি ওভারের ক্রিকেটে করেছেন ৩৭৫ রান। জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে মাঠে নেমেছিলেন রাহানে।

রাহানের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্কা নায়েক বলেন, ‘অজিঙ্কা রাহানের অবসর ভারতীয় ক্রিকেটের একটি অসাধারণ অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে। তার নিষ্ঠা, চাপের মুখেও শান্ত থাকা এবং শ্রেষ্ঠত্বের প্রতি প্রতিশ্রুতি তাকে মুম্বাই ক্রিকেটের অন্যতম সেরা দূত করে তুলেছে। তার এই উত্তরাধিকার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222