অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

by Fatih Work

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে চরম দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেছেন দলের তরুণ গতি তারকা নাহিদ রানা। একই সঙ্গে চোটজনিত কারণে তারকা উইকেটকিপার-ব্যাটার লিটন দাস ও বাহাতি পেসার শরিফুল ইসলামেরও প্রথম টেস্টে খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিসিবি মেডিকেল দল সূত্রে জানা গেছে, গত জিম্বাবুয়ে সিরিজ চলাকালে গ্রেড-২ সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন নাহিদ রানা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী টিস্যু হিলিংয়ের জন্য তাকে টানা চার সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পরবর্তীতে বোলিং পুনর্বাসন সম্পন্ন করে পুরোদমে মাঠে ফিরতে তার আরও প্রায় চার সপ্তাহ সময় লেগে যাবে। ফলে এই সিরিজে নাহিদ রানার খেলা আর সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, বাঁ কাফ মাসল (Calf) ও হ্যামস্ট্রিং চোটের কারণে যথাক্রমে লিটন দাস ও শরিফুল ইসলামের ফিটনেস নিয়ে শঙ্কা ঝুলছে। বর্তমানে নিবিড় ফিটনেস ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারা। অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম টেস্ট শুরুর আগে (১২-১৩ আগস্ট) তাদের চূড়ান্ত ফিটনেস টেস্ট গ্রহণ করা হবে। এই দুই অভিজ্ঞ ক্রিকেটার প্রথম টেস্টের একাদশে থাকবেন কি না তা পুরোপুরি ঐ ফিটনেস টেস্টের ওপরই নির্ভর করছে। পরিস্থিতি সামাল দিতে নির্বাচকরা অতিরিক্ত দুই খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে অস্ট্রেলিয়া পাঠানোর পরিকল্পনা করছেন।

চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকার অবস্থান মজবুত করতে ঘরের মাঠে এই সিরিজটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সের অধীনে অজিরা ইতিমধ্যেই তাদের শক্ত ও অভিজ্ঞ স্কোয়াড সাজিয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজের প্রথম টেস্টটি ১৩ আগস্ট ডারউইনের মারারারা ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে। পরবর্তীতে ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222