ইরানের হামলায় বাহরাইনে দেশজুড়ে সতর্কতা

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে সংঘাত ভয়াবহ আকার ধারণ করায় এবার ইরানের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে দেশব্যাপী সর্বোচ্চ সতর্কতা জারি করেছে উপসাগরীয় দেশ বাহরাইন। পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে সতর্কতামূলক সাইরেন বাজিয়ে সাধারণ নাগরিক ও প্রবাসীদের শান্ত থাকার এবং অতি দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার জরুরি নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উদ্ভূত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সবাইকে কেবল সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত অঘটন এড়াতে পুরো দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

দক্ষিণ ইরানে মার্কিন সামরিক বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি জবাব হিসেবেই বাহরাইন ও কুয়েতের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে যৌথ আক্রমণ চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথ সমন্বয়ে এই ড্রোন ও রকেট হামলা পরিচালনা করেছে।

আইআরজিসির দাবি অনুসারে, হামলার মূল লক্ষ্যবস্তু ছিল কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘ক্যাম্প আরিফজান’ ও ‘আলি আল সালেম এয়ার বেস’ এবং বাহরাইনের ‘শাইখ ইসা এয়ার বেস’ ও জুফাইর এলাকার মার্কিন সামরিক ঘাঁটি। উল্লেখ্য, বাহরাইনের জুফাইর এলাকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি অবস্থিত, যা সমগ্র পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান শক্তিশালী ঘাঁটি এবং সেখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘ফিফথ ফ্লিট’ মোতায়েন রয়েছে।

ইরানি বাহিনী জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এবং দেশের পূর্বাঞ্চলীয় দুটি গুরুত্বপূর্ণ সেতুতে আমেরিকার সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই বড় ধরনের সামরিক অভিযান চালানো হলো। এই পাল্টাপাল্টি হামলায় সমগ্র উপসাগরীয় অঞ্চলে এক অভূতপূর্ব যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222