এক বৈঠকে সব কর্মসূচি প্রত্যাহার করলো সিজেপি

by Abid vs36

মোদি সরকারের সঙ্গে দফায় দফায় সফল আলোচনার পর টানা কয়েক সপ্তাহ ধরে চলা ঐতিহাসিক আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারতের উদীয়মান রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কেন্দ্র সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের উত্থাপিত তিনটি মূল দাবিই মেনে নেওয়ার পর শনিবার (২৫ জুলাই, ২০২৬) সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।

শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডার উপস্থিতিতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপি-র জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি রাজপথে অবস্থানরত সকল শিক্ষার্থী ও সমর্থকদের অনতিবিলম্বে আন্দোলন স্থগিত করে শান্তিপূণভাবে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানান।

বিজ্ঞাপন
banner

সংবাদ সম্মেলনে সিজেপি মুখপাত্র বলেন, “আমরা সরকারের প্রতিনিধিদলের সঙ্গে তিন দফায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। দিল্লির জন্তর মন্তরে চলা আমাদের আন্দোলনের তিনটি মূল দাবি ছিল— প্রথমত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ; দ্বিতীয়ত, বিক্ষোভকারী শিক্ষার্থী ও সংগঠকদের বিরুদ্ধে পুলিশ কর্তৃক দায়ের করা সব এফআইআর (FIR) ও আইনি মামলা সম্পূর্ণ প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো মামলা না করার নিশ্চয়তা; এবং তৃতীয়ত, নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের মানসিক যন্ত্রণায় যে সকল শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে ১ কোটি রুপি করে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ প্রদান।”

তিনি আরও বলেন, “কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্র জমা দিয়েছেন, যার মাধ্যমে আমাদের প্রথম ও প্রধান দাবিটি পূরণ হয়েছে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বাকি দুটি দাবি অর্থাৎ সব আইনি মামলা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি লিখিতভাবে দেওয়া হয়েছে। সব দাবি পূরণ হওয়ায় আমরা আমাদের প্রতিবাদী কর্মসূচি সফলভাবে সমাপ্ত ঘোষণা করছি।”

উল্লেখ্য, মে মাসে অনুুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সিজেপি-র পতাকাতলে ভারতজুড়ে নজিরবিহীন ছাত্র আন্দোলন গড়ে ওঠে। দীর্ঘ দিন ধরে দিল্লির জন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থীর অবস্থান, অনশন ও পদযাত্রার পর অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হলো কেন্দ্র সরকার।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222