ককরোচ বিক্ষোভে দিল্লির ১৮ মেট্রো স্টেশন বন্ধ

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি প্রশাসন। এ কারণে শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)।

তবে ডিএমআরসি জানিয়েছে, **রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়াল** স্টেশনে যাত্রীরা ইন্টারচেঞ্জ সুবিধা ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন
banner

বন্ধ থাকা মেট্রো স্টেশনগুলো হলো— লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়াল, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ, শিবাজি স্টেডিয়াম, ঝান্ডেওয়ালান, নয়াদিল্লি

এ ছাড়া ডিএমআরসি জানিয়েছে, এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে ট্রেন চলাচল আপাতত ধৌলা কুয়ান থেকে যশোভূমি দ্বারকা সেক্টর–২৫ স্টেশনের মধ্যে সীমিত থাকবে।

সিজেপির চলমান আন্দোলনকে ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনশন প্রত্যাহার করলেও আন্দোলনকারীরা এখনো দিল্লির যন্তর-মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222