রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সিএনজি স্টেশনের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ২৮ মিনিটে তারা আগুন লাগার খবর পায় এবং ১০টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়। বর্তমানে ৫টি ইউনিট কাজ করছে এবং আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
জানা গেছে, কারওয়ান বাজারের কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রেখেছে।
এমএআর/
