কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানে গ্রেফতার ৬০ ফিলিস্তিনি

by Fatih Work

ফিলিস্তিনের কালান্দিয়া শরণার্থী শিবিরে টানা দ্বিতীয় দিনের মতো সামরিক অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। এই ভয়াবহ অভিযানে নারী ও শিশুসহ অন্তত ৬০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির বিবৃতিতে আরও জানানো হয়েছে, চলমান এই অভিযানের সময় ফিলিস্তিনিদের ওপর চরম মারধর ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে। লোকজনকে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি নির্যাতনের হাতিয়ার হিসেবে বেঁধে রাখার মতো অমানবিক ঘটনাও ঘটেছে। এছাড়া ইসরাইলি বাহিনী সাধারণ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করেছে এবং বসতবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ব্যাপক মাত্রায় ভাঙচুর ও ধ্বংস করেছে।

বিজ্ঞাপন
banner

এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত দুই দিন ধরে চলা এই সামরিক অভিযানের সময় ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলা ও সংঘর্ষে অন্তত ১৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আকস্মিক এই আগ্রাসনে পুরো শিবিরজুড়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222