গাজায় এতিম শিশুদের দৌড় প্রতিযোগিতা

by Abid vs36

চলমান যুদ্ধের বিভীষিকায় বাবা-মাকে হারানো শত শত নিষ্পাপ শিশুর করুণ বাস্তবতার দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণে অবরুদ্ধ গাজা উপত্যকায় আয়োজন করা হলো এক ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা। যুদ্ধে এতিম হওয়া শত শত ফিলিস্তিনি শিশু নিজেদের অধিকার ও বেঁচে থাকার আকুতি নিয়ে এই প্রতীকী ম্যারাথনে অংশ নেয়।

বেসরকারি মানবাধিকার ও ত্রাণ সংস্থা ‘ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং ফর হিউম্যানিটেরিয়ান’-এর উদ্যোগে গাজার সংঘাতপূর্ণ পরিবেশের ভেতরেই এ প্রতীকী দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, অবরুদ্ধ গাজায় চলমান হামলায় প্রতিদিন বহু শিশু তাদের বাবা-মা কিংবা পরিবারের উপার্জনক্ষম একমাত্র অভিভাবককে হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব ও এতিম হয়ে পড়ছে। চরম অনিশ্চয়তা, খাদ্যসংকট ও মানবেতর পরিস্থিতির মুখে পড়া এসব কোমলমতি শিশুর দুর্দশার চিত্র বিশ্বের সামনে তুলে ধরাই ছিল এই প্রদর্শনী ও ম্যারাথনের প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন
banner

ম্যারাথনে অংশ নেওয়া শিশু ও আয়োজক প্রতিনিধিদের পক্ষ থেকে গাজার অভিভাবকহীন এতিম শিশুদের নিরাপত্তা, পুনর্বাসন ও মৌলিক অধিকার রক্ষায় স্থানীয় ও আন্তর্জাতিক মানবতাবাদী সংগঠনগুলোকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি অবরুদ্ধ এই উপত্যকায় জরুরি মানবিক ত্রাণ সাহায্য পৌঁছানো নিশ্চিত করতে আন্তর্জাতিক পরাশক্তিগুলোকে অবিলম্বে কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ দেন তারা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222