ঘনঘন লোডশেডিংয়ের কারণে জনসংখ্যা বেড়েছে : বলেছিলেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর একটি পুরোনো ও বিতর্কিত বক্তব্য সম্প্রতি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আবার আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। ২০২৩ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারণাকালে দেওয়া ওই বক্তব্যে তিনি কংগ্রেসের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতিকে কটাক্ষ করতে গিয়ে দাবি করেছিলেন, অতীতে দীর্ঘ সময় ধরে লোডশেডিং বেশি হওয়ার কারণেই নাকি দেশটির জনসংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছিল।

তৎকালীন কর্ণাটক নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করতে ‘প্রজা ধ্বনি যাত্রা’ নামে নির্বাচনী প্রচার চালিয়েছিল কংগ্রেস। সে সময় দলটি ঘোষণা দিয়েছিল, ক্ষমতায় এলে সাধারণ মানুষের জন্য প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হবে। কংগ্রেসের ওই আলোচিত ঘোষণার জবাবে এক জনসভায় কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন প্রহ্লাদ জোশী।

বিজ্ঞাপন
banner

ভাষণে তিনি দাবি করেন, কংগ্রেস বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার মতো প্রলোভন দেখালেও অতীতে ক্ষমতায় থাকাকালে তারা কখনোই জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী, কংগ্রেসের শাসন আমলে ভারতের বিশেষ করে গ্রামাঞ্চলে দিনের পর দিন ও দীর্ঘ সময় বিদ্যুৎ থাকত না। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারই সারা দেশে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করেছে।

বক্তব্যের শেষ পর্যায়ে তৎকালীন বিরোধী দলকে খোঁচা দিতে গিয়ে প্রহ্লাদ জোশী মন্তব্য করে বসেন যে, অতীতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের চরম ঘাটতি এবং ঘনঘন লোডশেডিংয়ের কারণেই সাধারণ মানুষ ঘরে বন্দী থেকেছে এবং তার সরাসরি প্রভাবেই দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভিডিওটি তৎকালীন সময়ে ব্যাপক বিতর্ক ও তোলপাড় সৃষ্টি করলেও সম্প্রতি নেটিজেনদের মাধ্যমে সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হওয়ায় বিষয়টি আবার বিনোদন ও আলোচনার খোরাক জুগিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222