জুমা শেষ না হতেই ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে ইসরাইলের আটক

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে ইসরাইলি বাহিনী আটক করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা মসজিদে জুমার খুতবা প্রদান এবং নামাজ শেষ করার কিছুক্ষণের মধ্যেই ইসরাইলি সেনারা মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে নিজেদের হেফাজতে নেয়। পবিত্র এই ধর্মীয় স্থানে উপস্থিত মুসল্লিদের সামনেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন
banner

গ্র্যান্ড মুফতিকে ঠিক কী কারণে আটক করা হয়েছে কিংবা ইসরাইলি বাহিনী তাকে ঠিক কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এই ঘটনার পর আল-আকসা মসজিদ প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222