জুলাইয়ের আজাদী একক কোন ব্যক্তি বা দলের নয়: খেলাফত আন্দোলন

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
দলের আমীর মাওলানা হাবিবুল্লাহ নিয়াজির সভাপতি অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন দলের নায়েবে নির্মলানা মুজিবুর রহমান হামিদী সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসাইন, শাহিনুর আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, জুলাইয়ের আজাদী একক কোন ব্যক্তি বা দলের নয়। জুলাই গণঅভ্যুত্থানে মূল স্লোগান ছিল গোলামী না আজাদী। ২৪ এ জালেম শেখ হাসিনা থেকে আজাদি পেলেও মূল আজাদী এখনো দেশের মানুষ পায়নি, গণতান্ত্রিক পদ্ধতিতে কস্মিনকালেও প্রকৃত আজাদী আসবেনা।
প্রকৃত আজাদের লক্ষে গণ বিপ্লবের মাধ্যমে খেলাফত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
মাওলানা মুজিবুর রহমান হামিদ বলেন, সরকার পরিবর্তন হয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এখনো দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ হয়নি।
মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিরাপত্তাসহ সার্বিক দায়িত্ব রাষ্ট্র ও সরকারকে নিতে হবে। তাদের অবদানের কথা স্বীকার করতে হবে। হাদিস শরীফে আছে যারা দুনিয়াতে মানুষের অবদানের কথা স্বীকার করে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না।

বিজ্ঞাপন
banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222