হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত: আসিফ মাহমুদ

by hsnalmahmud@gmail.com

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, হাসিনাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া-না-পাওয়ার বিষয় নেই। সম্ভবত ভারত আর হাসিনাকে রাখতে চাচ্ছে না।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্য আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন
banner

আসিফ মাহমুদ, আমরা শুনলাম, ডিসেম্বরে তিনি (হাসিনা) বাংলাদেশে আসতে চান। আমার মনে হয়, এটা কোনো রিলায়েবল ঘোষণা নয়। আমাদের মনে হয়েছে, প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা ভারত সরকারের যোগসাজসে এবং একই সঙ্গে হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সময়ও বারবার বলা হয়েছিল। বর্তমান সরকারও বারবার ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে বলা বলেছে, তিনি যেন কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে পারেন। তিনি যদি সেটা করেন, তাহলে এখানে এটা ধরে নেওয়া হয় যে, ভারতের এক ধরনের ইন্ধনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিশৃঙ্খল করার জন্য ভারত তাকে কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়ে থাকে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222