হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ পেশ

by Abid vs36

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ও ইসলামী স্বার্থে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত ‘ঐক্যের রূপরেখা’ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (৪ আগস্ট) এক ঘরোয়া আনুষ্ঠানিকতার মাধ্যমে এই রূপরেখা হস্তান্তর করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের হাতে এই রূপরেখার অনুলিপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশীরুল্লাহ, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মুফতি সালাহ উদ্দিন এবং সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী।

বিজ্ঞাপন
banner

জমিয়তের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইসলামী অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা, নিবিড় পরামর্শ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি কার্যকর ও মজবুত ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই রূপরেখাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলের মধ্যে ইতিবাচক আলোচনা ও সমন্বয় দ্রুত জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে দলটি। এর মাধ্যমে মুসলিম উম্মাহর বৃহত্তর কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা আরও বেশি বেগবান হবে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222