ধর্মেন্দ্র প্রধানের আমলে আলোচিত ১০ বিতর্ক

by Fatih Work

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে মাসাধিককাল ধরে চলা ছাত্র আন্দোলন ও বিশিষ্ট শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অনশনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

শনিবার (২৫ জুলাই) তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিজ্ঞাপন
banner

শিক্ষা মন্ত্রণালয়ে সাড়ে চার বছরের দায়িত্বে থাকাকালে জাতীয় শিক্ষানীতি ২০২০ (এনইপি) বাস্তবায়ন, একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অ-বিজেপি শাসিত রাজ্যগুলোর সঙ্গে তৈরি হওয়া দ্বন্দ্বে প্রায়শই বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ধর্মেন্দ্র প্রধান। তার মেয়াদকালের অন্যতম বিতর্কিত ও আলোচিত ১০টি ঘটনা তুলে ধরা হলো:

১. শপথ গ্রহণেই বিরোধীদের স্লোগান (জুন ২০২৪): ১৮তম লোকসভার সদস্য ও মন্ত্রী হিসেবে শপথ নিতে উঠলে ইন্ডিয়া (INDIA) জোটের সাংসদরা তাকে লক্ষ্য করে ‘নিট’ ও ‘শেম শেম’ স্লোগান দিয়ে ভুয়া হট্টগোল তৈরি করেন, যা তার মেয়াদের শুরুতেই বড় ধরনের অস্বস্তি তৈরি করে।

২. নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস (২০২৪ ও ২০২০): দুই দফায় নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্কস বিতর্ক তার মেয়াদকে সবচেয়ে বেশি কালিমালিপ্ত করে। ২০২৪ সালে ঘটনার পরপরই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, সিবিআই তদন্ত এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) প্রধানকে বরখাস্ত করতে হয়েছিল।

৩. ইউজিসি-নেট পরীক্ষা বাতিল (জুন ২০২৪): ডার্ক নেটে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন পরই তা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়।

৪. এনটিএ-এর টানা ব্যর্থতা ও কাঠগড়ায় পরীক্ষা ব্যবস্থা: নিট, জেইই, সিইউইটি এবং নেটের মতো বড় পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএ-এর বারবার প্রযুক্তিগত ত্রুটি ও ব্যবস্থাপনার অভাব নিয়ে সমালোচনা বাড়ে। ইসরোর সাবেক প্রধান কে. রাধাকৃষ্ণনের নেতৃত্বে সংস্কার কমিটি গঠন করা হলেও বিতর্ক পিছু ছাড়েনি।

৫. সিবিএসই-এর অন-স্ক্রিন মার্কিং সংকট (২০২৬): ২০২৬ সালে সিবিএসই ১২তম শ্রেণির পরীক্ষায় ‘অন-স্ক্রিন মার্কিং’ (OSM) চালু করা হলে নম্বরপত্রে অসংখ্য ভুল ও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে দেখা যায় ২০২৬ সালের জানুয়ারির ট্রায়ালেই ৩৬টি ত্রুটি ধরা পড়লেও তা উপেক্ষা করা হয়েছিল।

৬. ‘পিএম শ্রী’ স্কুল নিয়ে রাজ্যগুলোর তীব্র আপত্তি: ২০২২ সালে শুরু হওয়া ‘পিএম শ্রী’ স্কুল প্রকল্প বাস্তবায়নে তামিলনাড়ু, কেরালা ও পশ্চিমবঙ্গ আপত্তি জানায়। কেন্দ্র শিক্ষানীতি না মানলে জাতীয় শিক্ষা তহবিলের অনুদান বন্ধের হুমকি দিচ্ছে বলে অভিযোগ তোলে রাজ্যগুলো।

৭. ত্রি-ভাষা নীতি ও ‘হিন্দি চাপিয়ে দেওয়ার’ বিতর্ক: জাতীয় শিক্ষানীতির ত্রি-ভাষা নীতি বাস্তবায়নে বিশেষ করে তামিলনাড়ু সরকারের তীব্র বিরোধিতা তৈরি হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বারবার কেন্দ্রকে সিবিএসই ও পিএম শ্রী স্কুলের মাধ্যমে অন্যায্যভাবে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন।

৮. এনসিইআরটি পাঠ্যবই ছাঁটাই বিতর্ক (২০২২-২০২৩): এনসিইআরটি (NCERT) দ্বাদশ শ্রেণির ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বই থেকে মোগল সাম্রাজ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গা ও গণতন্ত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ অধ্যায় ছেঁটে ফেলে। এ নিয়ে ইতিহাসবিদ ও বিরোধী দলগুলো মোদি সরকারের বিরুদ্ধে পাঠ্যক্রমের ‘গেরুয়াকরণ’-এর অভিযোগ তোলেন।

৯. ভিসি বাছাইয়ে খসড়া বিধিমালা বিতর্ক (জানুয়ারি ২০২৫): ২০২৫ সালের জানুয়ারিতে ইউজিসি উপাচার্য (ভিচি) নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষাবিদ ছাড়া শিল্প বিশেষজ্ঞদের যুক্ত করার প্রস্তাব আনে। এর ফলে রাজ্য ও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন লঙ্ঘিত হচ্ছে বলে অ-বিজেপি শাসিত রাজ্যগুলো বিধানসভায় প্রস্তাব এনে তীব্র বিরোধিতা জানায়।

১০. দলিত ও অনগ্রসর শ্রেণি সুরক্ষা বিধি নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ (২০২৬): ২০২৬ সালের শুরুতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতিগত বৈষম্য রুখতে ইউজিসি নতুন বিধিমালা আনলে তা উল্টো সামাজিক বিভাজন বাড়াবে এমন অভিযোগে মামলা হয়। ২০২৬ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট এই বিধিমালার বাস্তবায়নে স্থগিতাদেশ দিয়ে ২০১২ সালের পুরনো নিয়ম বহাল রাখার নির্দেশ দেয়।

তথ্যসূত্র: হিন্দুস্তান টিইমস

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222