নতুন রেকর্ড গড়েছে ফার্নান্দেজের গোল

by Masudul Kadir

ক্রীড়া ডেস্ক :: বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মিসরের বিপক্ষে ৩-২ গোলের মহারোমাঞ্চকর জয় পায় আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে থাকার পর রোমারো ও লিওনেল মেসির গোলে ২-২ সমতায় ফেরে বিশ্বচ্যাম্পিয়নরা। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময় আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন এনজো ফার্নান্দেজ। তার করা গোলটি আর্জেন্টিনাকে শুধু এক মহাকাব্যিক জয়ই এনে দেয়নি, গুগল সার্চের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির নলেজ অ্যান্ড ইনফরমেশন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক ফক্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘গতকালকের (গত বুধবার রাতে) ম্যাচে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করার ঠিক পরই গুগল সার্চ তার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এবং সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।’

তিনি আরো জানান, ‘বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে এ উত্তেজনা দেখাটা অবিশ্বাস্য…। আমি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

বিজ্ঞাপন
banner

লাউতারো মার্তিনেজের ক্রস থেকে হেডে গোলটি করেছিলেন ফার্নান্দেজ। বিশ্বকাপের ইতিহাসে তিন হাজারতম গোল হিসেবেও নিজের নাম তুললেন ফার্নান্দেজ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222