নরসিংদীর চিনিশপুরকে আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ার প্রত্যয় আওলাদ হোসেন মোল্লার

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা।

দীর্ঘদিন ধরে স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন আওলাদ হোসেন মোল্লা। এলাকার সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তার সুপরিচিতি রয়েছে। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা খাইরুল কবির খোকন ও শিরিন সুলতানার দিকনির্দেশনায় স্থানীয় জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কাজ পরিচালনা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন
banner

ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আওলাদ হোসেন মোল্লা জানান, গ্রামীণ সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন, কার্যকরী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং অন্যান্য নাগরিক সুবিধা সম্প্রসারণকে তিনি অগ্রাধিকার দিতে চান। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবার মান উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের মান বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, তরুণদের ইতিবাচক পথে রাখতে খেলাধুলার প্রসার এবং একটি ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এজন্য ইউনিয়নের খেলার মাঠগুলো সংরক্ষণ করা, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা এবং তরুণদের বিভিন্ন ভালো উদ্যোগে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দলমত নির্বিশেষে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় অধিবাসীদের সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, সবার সম্মিলিত অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত চিনিশপুর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, অভিজ্ঞ এই নেতৃত্বের মাধ্যমে চিনিশপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222