পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরাইল

by Fatih Work

আন্তর্জাতিক ডেস্ক :: অধিকৃত পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে বসতি স্থাপনকারীরা। রাতের আঁধারে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয় বলে জানায় ফিলিস্তিনি গণমাধ্যম।

এতে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণে অবস্থিত কুসরা গ্রামে রাতের আঁধারে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। এছাড়া মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘বেনায়াহুর প্রতিশোধ’ লেখা গ্রাফিতি, একটি ডেভিডের তারকা এবং আরও কিছু বার্তা স্প্রে-পেইন্ট করে।

বিজ্ঞাপন
banner

তবে অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, সম্ভবত হাভাত গিলাদ বসতির বেসামরিক নিরাপত্তা দলের সদস্য বেনায়াহু মেলেতর ঘটনায় এই ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার ফিলিস্তিনি গ্রাম তেলে ইসরায়েলি সেনাবাহিনীর এক কমান্ডারের সঙ্গে তিনিও গুলিতে নিহত হন।

ঘটনার সময় গ্রামবাসীদের সঙ্গে একদল ইসরায়েলির সংঘর্ষ চলছিল। ওই দলে সশস্ত্র ব্যক্তি ও অপ্রাপ্তবয়স্করাও ছিল। সংঘর্ষের মধ্যে মেলেতের রাইফেল তার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এলাকাটিতে প্রবেশের আগে ওই ইসরায়েলিরা তাদের সঙ্গে কোনো সমন্বয় করেনি। এলাকাটি ছিল ইসরায়েলিদের জন্য নিষিদ্ধ। অন্যদিকে ফিলিস্তিনিদের দাবি, প্রাণঘাতী সংঘর্ষের আগে ইসরায়েলিরাই গ্রামটিতে হামলা চালিয়েছিল।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222