পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশসহ তিন দেশে তুলা রপ্তানি করছে আফগানিস্তান

by Fatih Work

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পথ বন্ধ থাকায় নতুন বাজারের সন্ধান পেয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির তুলা এখন পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ, তুরস্ক ও ইরানে রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছে হেলমান্দ প্রদেশের ব্যবসায়ীরা।

হেলমান্দ প্রদেশের ব্যবসায়ী মহলের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে আফগান তুলার চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ আফগান তুলার জন্য একটি নতুন ও গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন
banner

হেলমান্দ চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রতিনিধিরা জানান, আফগান তুলা ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে সফলভাবে প্রবেশ করেছে। পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক পথ বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প হিসেবে তুরস্ক, বাংলাদেশ ও ইরানে রপ্তানি বাড়ানো হয়েছে।

মিডিয়ার সঙ্গে আলাপকালে হেলমান্দ চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান গুলাম ইয়াহিয়া বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পথ বন্ধ থাকায় আফগান ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি জানান, বর্তমানে পাকিস্তানের তুলনায় বাংলাদেশ, তুরস্ক ও ইরানের বাজারে আফগান তুলার দাম উল্লেখযোগ্যভাবে বেশি পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, প্রায় চার মাস ধরে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পথ বন্ধ রয়েছে। ফলে আফগান ব্যবসায়ীরা বিকল্প পরিবহন ও রপ্তানি রুট খুঁজতে সক্রিয়ভাবে কাজ করছেন। এর আগে পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছিল, বিকল্প পথ ব্যবহারের মাধ্যমে আফগানিস্তান তাদের বাণিজ্যিক ক্ষতির একটি বড় অংশ পুষিয়ে নিতে সক্ষম হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222