পীর জুলফিকার আহমাদ নকশবন্দীর স্মরণে জাতীয় ইমাম পরিষদের সভা আগামীকাল

by Fatih Work

মাহবুবুল উলামা শাইখুল মাশায়েখ হযরতুল আল্লাম মাওলানা পীর জুলফিকার আহমাদ নকশবন্দী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ।

আগামীকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাঙ্গাপ্রেস বেফাক অফিস সংলগ্ন জামিআ ইসলামিয়া দারুল উলূম মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন
banner

দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করবেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতী আ ফ ম আকরাম হুসাইন।

অনুষ্ঠানে পাকিস্তান, মালয়েশিয়াসহ দেশ-বিদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ আলোচনা পেশ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এদিকে দোয়া মাহফিলের সার্বিক বাস্তবায়ন ও সফলতার জন্য দেশবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222