প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত মোদির : অভিজিৎ

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের লোকসভায় সদ্য পাস হওয়া প্রশ্নফাঁস বিরোধী বিল প্রসঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, সদিচ্ছা ও সঠিক বাস্তবায়ন ছাড়া শুধু আইন করে সমস্যার সমাধান হবে না।

সম্প্রতি ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে তরুণদের উদ্দেশে দেওয়া বার্তার সমালোচনা করে অভিজিৎ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত পদ ছেড়ে দিয়ে পুরোপুরি ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া। এর আগে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও বলেছিলেন, ক্যামেরার অ্যাঙ্গেল বদলে তরুণদের মন জয় করা যাবে না।

বিজ্ঞাপন
banner

অভিজিৎ আরও অভিযোগ করেন, প্রশ্নফাঁস মামলার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফাস্ট-ট্র্যাক কোর্টের প্রথম শুনানিতেই সিবিআই আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই বাস্তবায়নকারীরা সৎ না হলে এসব আইনের কোনো অর্থ নেই।

গত ২০ জুলাই নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে সিজেপির পদযাত্রার জেরে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন চালানো হয় এবং মামলা দেওয়া হয়। পরবর্তীতে এফআইআর প্রত্যাহারের সরকারি আশ্বাসে আন্দোলন স্থগিত হলেও, সিজেপির অভিযোগ— সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে শিক্ষার্থীদের হয়রানি অব্যাহত রেখেছে।

অভিজিৎ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে আরও বৃহৎ আন্দোলন হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে প্রতিটি শিক্ষার্থীর পরিবারে অন্তত চারটি করে ভোট রয়েছে, তাই আঘাতের বদলা শিক্ষার্থীরা ব্যালটেই দেবে। এছাড়া বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত জেন-জিকে প্রজন্মকে কটাক্ষ করলেও, কঙ্গনাকে ‘পার্ট-টাইম’ রাজনীতিক আখ্যা দিয়ে তার মন্তব্যের জবাব দেওয়া নিষ্প্রয়োজন বলে এড়িয়ে যান দীপক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222