বাংলাদেশে বন্যায় প্রাণহানি, শোক ও সমবেদনা জানাল আফগানিস্তান

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ বন্যা ও ভূমিধসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ও সাধারণ জনগণের প্রতি আনুষ্ঠানিক সমবেদনা জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সমবেদনা জ্ঞাপন করা হয়।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে মন্ত্রণালয়টি প্রাকৃতিক এই দুর্যোগে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। একটানা প্রবল বর্ষণ ও বিধ্বংসী বন্যায় সৃষ্ট মর্মান্তিক প্রাণহানি, বিপুলসংখ্যক মানুষের আহত হওয়া এবং বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় আফগান সরকারের পক্ষ থেকে শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ভ্রাতৃপ্রতিম বাংলাদেশি জনগণের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করা হয়।

উল্লেখ্য, টানা কয়েকদিনের অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের ৭টি জেলার মোট ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। ভয়াবহ এই বন্যা ও পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে এবং আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222