বিদ্যুতে বড় চমক তালেবান সরকারের, বিনিয়োগে আগ্রহী রাশিয়া

by hsnalmahmud@gmail.com

বিশেষ প্রতিবেদক:: আফগানিস্তানের বিদ্যুৎ কেন্দ্রগুলোর পুনর্বাসন, আধুনিকীকরণ ও উৎপাদন ক্ষমতা বাড়াতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান ‘পাওয়ার মেশিনস’।

মঙ্গলবার (১১ আগস্ট) আফগানিস্তানের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহ সংস্থা ‘দা আফগানিস্তান ব্রেশনা শেরকাত’ (ড্যাবস) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

ড্যাবস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হক হামকার সম্প্রতি পাওয়ার মেশিনস-এর কারিগরি দলের সঙ্গে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা করেন। এ বৈঠকে বিদ্যমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর পুনর্বাসন, যন্ত্রাংশের আধুনিকীকরণ এবং মোট উৎপাদন ক্ষমতা সম্প্রসারণের বিষয়গুলো প্রাধান্য পায়।

পাওয়ার মেশিনস-এর বাণিজ্যিক বিভাগের প্রধান ডেনিস রুডাকভ জানান, আফগানিস্তানের চালু বিদ্যুৎ কেন্দ্রগুলোতে শিগগিরই প্রাথমিক প্রযুক্তিগত মূল্যায়ন চালাবে রুশ কোম্পানিটি। সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে কেন্দ্রগুলোর পুনর্বাসন, যন্ত্রপাতি সংস্কার এবং বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা তৈরি করবে তারা।

ড্যাবস প্রধান আব্দুল হক হামকার আশ্বাস দিয়েছেন যে রুশ প্রতিষ্ঠানটিকে প্রাথমিক কারিগরি মূল্যায়নে সব ধরনের সহযোগিতা করবে আফগানিস্তান। বর্তমানে আফগানিস্তানে চালু থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণের বেশ কিছু প্রকল্প জোরকদমে চলছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222