ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁস বিতর্ক ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের দাবির মুখে ২৫ জুলাই তিনি পদত্যাগ করার পর রোববার (২৬ জুলাই) নয়াদিল্লির কর্তব্য ভবনে আনুষ্ঠানিকভাবে ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রলহাদ জোশী।

নতুন দায়িত্ব নেওয়ার পাশাপাশি প্রলহাদ জোশী ভারতের কেন্দ্রীয় গ্রাহক বিষয়ক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের দায়িত্বেও আসীন রয়েছেন।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, বিতর্কিত ‘নিট’ প্রশ্নফাঁস কেলেঙ্কারি ও শিক্ষাক্ষেত্রে অনিয়মের প্রতিবাদে গত এক মাস ধরে উত্তাল ছিল ভারতের রাজপথ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকের নেতৃত্বে হাজার হাজার শিক্ষার্থী দিল্লির যন্তর-মন্তরে অবস্থান নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। আন্দোলনের মুখে শনিবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রলহাদ জোশী।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222