মস্কোর রেস্তোরাঁয় বোমা হামলা, নারীসহ নিহত ৩, আহত ২১

by Abid vs36

রাশিয়ার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে একটি ক্যাফেতে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আহতদের অনেকের অবস্থা গুরুতর।

রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্যাফেতে এক অজ্ঞাতপরিচয় নারী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা হাতে তৈরি শক্তিশালী বোমা নিয়ে প্রবেশ করার চেষ্টা করছিলেন। এ সময় ক্যাফের নিরাপত্তা রক্ষী তাকে বাধা দিলে প্রবেশপথেই বোমাটির বিস্ফোরণ ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘রিয়া নভোস্তি’র প্রতিবেদনে জানানো হয়, ওই নারীর নাশকতামূলক পরিকল্পনা ব্যর্থ করে দেন দায়িত্বরত নিরাপত্তা রক্ষী।

বিজ্ঞাপন
banner

কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে, ঘটনাস্তলেই হামলাকারী নারী, তাকে বাধা দেওয়া সাহসী নিরাপত্তা রক্ষী এবং ক্যাফের এক গ্রাহক নিহত হন। বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী ও উদ্ধারকারী বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে ঘটনাস্থলের নিরাপত্তাবেষ্টনী ও নিরাপত্তা বাহিনীর তৎপরতার বেশ কিছু ভিডিও ফুটেজ সামনে এসেছে।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও তার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে একাধিকবার হাই-প্রোফাইল ব্যক্তি ও সামরিক কর্তাদের লক্ষ্য করে এমন হামলা চালানো হয়েছে। এর আগে ২০২২ সালের আগস্টে রাশিয়ার প্রভাবশালী চিন্তাবিদ অ্যালেক্সান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিন গাড়িবোমা হামলায় নিহত হন। এছাড়া ২০২৩ সালের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে একটি ট্রফি বিস্ফোরণে নিহত হন প্রখ্যাত রুশ সামরিক ব্লগার মাকসিম ফোমিন। সাম্প্রতিক এই হামলার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে রাশিয়ার তদন্তকারী সংস্থা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222