মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

by Fatih Work

৩৬ নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে থেকে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। একই সাথে মুক্তি পেয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং প্রবীণ নেতাদের অনেকে। আটকের পরপরই দিল্লির মন্দির মার্গ থানায় গিয়ে পৌঁছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। পরবর্তী সময়ে রাহুল ও প্রিয়াঙ্কাকে থানা থেকে ছেড়ে দেওয়া হলে তিনিও থানা চত্বর ত্যাগ করেন।

মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সংলগ্ন এলাকায় নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ এবং ভারতের শিক্ষ ব্যবস্থার অনিয়ম নিয়ে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে কংগ্রেস।

বিজ্ঞাপন
banner

কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করে নানা স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লোক কল্যাণ মার্গ এলাকা থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক কেন্দ্রীয় নেতাকে আটক করে দিল্লি পুলিশ। আটককৃত সবাইকে মন্দির মার্গ থানায় রাখা হয়েছিল। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে সকল আটক নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশি আটকের ঠিক পূর্বে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রাহুল গান্ধী জানান, নিপীড়িত শিক্ষার্থীদের অধিকার এবং তাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নেমেছিলেন। শিক্ষার্থীদের প্রতিটি দাবি যৌক্তিক আখ্যা দিয়ে তিনি বলেন, এই অনিয়ম ও জবাবদিহিতার জন্য প্রধানমন্ত্রীকে সরাসরি জবাব দিতে হবে।

মুক্তির পর প্রিয়াঙ্কা গান্ধী সংবাদমাধ্যমকে জানান, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানানো প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। ভারতের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একক দায়ভার নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলেও তিনি দাবি করেন। তিনি স্পষ্ট করেন, প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় ভবিষ্যতেও এ আন্দোলন অব্যাহত থাকবে। একই সাথে চলতি সংসদীয় অধিবেশনে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার আহ্বান জানান তিনি।

অন্যদিকে এই রাজপথের প্রতিবাদের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, একজন দায়িত্বশীল বিরোধীদলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীর এমন আচরণ ছিল অত্যন্ত অশোভন এবং তিনি নিজের সাংবিধানিক পদের মর্যাদা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন।

তবে অনাকাঙ্ক্ষিত এই আটকের পর রাহুলের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা পুলিশের এমন আচরণের কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222