মেথিকান্দা স্টেশনের ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরায় মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মী ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‍্যাব।

শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো একটি সংবাদ বার্তায় আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

র‍্যাব জানায়, নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতার কাজ করা বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম গত কিছুদিন আগে নৃশংস হামলা ও লুটপাটের শিকার হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ঘটনাটি দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি করে। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযানে নামে র‍্যাব-১১। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মূল ঘটনায় যুক্ত ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সংস্থাটি।

র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য ও ব্রিফিং তুলে ধরেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222