রিজার্ভ কমে দাঁড়াল ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে

আকুর বিল পরিশোধ

by Fatih Work

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এই বড় অংকের দায় মেটানোর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় পতন ঘটেছে।

আজ রোববার (১০ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বর্তমানে দেশের প্রকৃত রিজার্ভ ২৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। এর আগে গত ৭ মে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০.৯৬ বিলিয়ন ডলার এবং নিজস্ব হিসাবে ছিল ৩৫.৬১ বিলিয়ন ডলার। মূলত প্রতি দুই মাস অন্তর আকুর সদস্য দেশগুলোর আমদানি বিল একত্রে পরিশোধ করতে হয় বলে রিজার্ভে এই টান পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে সঞ্চিতির ধারাবাহিক ওঠানামা চললেও আকুর এই বড় পেমেন্টের ফলে রিজার্ভ এক ধাক্কায় ২৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে এলো।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222