সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, উদ্ধার অভিযানে বিজিবি

by Abid vs36

সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতাল ‘ব্লিস হসপিটাল’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং অক্ষত অবস্থায় হাসপাতালের সকল রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ করেই ব্লিস হাসপাতালের ভেতর থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান উপস্থিত লোকজন ও রোগীরা। মুহূর্তে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজ ও আগুন নেভানোর অভিযান শুরু করেন।

বিজ্ঞাপন
banner

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবির সদস্যরা প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের পাশাপাশি তারা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন তলায় চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয় এবং পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ফায়ার সার্ভিস ও বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উদ্ধারকর্মীদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222